শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী
অসহায়দের মাঝে উপহারসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে বিএনপি।
শনিবার (৬ জুন) বিকেলে মিরপুরের তিনটি পৃথক স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিরপুর-২ এলাকার ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে মিরপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
পরে শাহ আলী থানা বিএনপির উদ্যোগে চিলড্রেন পার্ক মাঠে এবং দারুস সালাম থানা বিএনপির উদ্যোগে মাজার রোডের ধানসিঁড়ি রেস্টুরেন্টের সামনে একইভাবে অসহায় মানুষের হাতে উপহার তুলে দেওয়া হয়।
মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এবিএম আব্দুর রাজ্জাক ও গাজী রেজাউনুল হোসেন রিয়াজ। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ভিওডি বাংলা/এমএস







