• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৬ জুন ২০২৬, ০৭:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচন এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ম্যাচ রোববার (৭ জুন) অনুষ্ঠিত হবে। পাশাপাশি সিরিজের প্রথম ওয়ানডে মঙ্গলবার (৯ জুন), দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার (১১ জুন) এবং তৃতীয় ওয়ানডে ১৪ জুন অনুষ্ঠিত হবে।

এসব আয়োজনকে কেন্দ্র করে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা রাস্তাটি প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

এ অবস্থায় সাধারণ মানুষ ও যানবাহন চালকদের ওই সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি। মিরপুর-১গামী যানবাহনের জন্য বিকল্প রুট হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলতে এবং যথাযথ সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক
ছবি: ভিওডি বাংলা
একটি সংবাদপত্র সমাজের আয়না ও দেশের প্রতিচ্ছবি: ডিএসসিসি প্রশাসক
ফাইল ছবি
শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের ঝুলন্ত মরদেহ