• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাথরঘাটায় জলবায়ু সহিষ্ণু সবজি বীজ বিতরণ উদ্বোধন

বরগুনা প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০২:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বরগুনার পাথরঘাটা উপজেলায় ব্র্যাকের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের আওতায় খরিফ-১ মৌসুমে কৃষকদের মাঝে জলবায়ু সহিষ্ণু সবজি বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পাথরঘাটা এডাপটেশন ক্লিনিকে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ।

ব্র্যাক সূত্রে জানা যায়, চলতি খরিফ-১ মৌসুমে পাথরঘাটা উপজেলায় রেইন ফর লাইফ প্রকল্পের আওতায় ১ হাজার ৮০০ জন কৃষকের মাঝে লাউ, করলা, বরবটি, ধুন্দুল, চিচিঙ্গা, পুঁইশাক ও শসার বীজ বিতরণ করা হবে। এসব বীজ ব্যবহার করে কৃষকরা জলবায়ু সহিষ্ণু ও লাভজনক সবজি চাষে উৎসাহিত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হিমেল আল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক বরগুনা জেলা সমন্বয়ক মো. তুহিন আলম, ব্র্যাক রেইন ফর লাইফ প্রকল্পের প্রজেক্ট অপারেশন ম্যানেজার মো. আসাদুজ্জামান, পাথরঘাটা এডাপটেশন ক্লিনিকের এরিয়া ম্যানেজার মো. হাসান ওয়াকিল এবং সেক্টর স্পেশালিস্ট (কৃষি) হুমায়ুন আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের কৃষি আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এ পরিস্থিতিতে জলবায়ু সহিষ্ণু সবজি চাষ সম্প্রসারণ, উন্নত ও সহনশীল জাতের বীজ সরবরাহ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি এবং জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়বে।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে উপকূলীয় অঞ্চলের কৃষিতে। কৃষকদের টেকসই উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত রাখতে জলবায়ু সহিষ্ণু ফসল ও সবজি চাষের বিকল্প নেই। ব্র্যাকের এ উদ্যোগ কৃষকদের মাঝে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আমরা আশা করি, এসব বীজ ব্যবহার করে কৃষকরা অধিক ফলন পাবেন এবং তাদের পারিবারিক পুষ্টি চাহিদাও পূরণ হবে।

ব্র্যাক বরগুনা জেলা সমন্বয়ক মো. তুহিন আলম বলেন, রেইন ফর লাইফ প্রকল্পের মাধ্যমে আমরা উপকূলীয় অঞ্চলের কৃষকদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করে আসছি। কৃষকদের হাতে উন্নত ও জলবায়ু সহিষ্ণু বীজ তুলে দেওয়ার মাধ্যমে তাদের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/জাহিদুল ইসলাম মেহেদী/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ’লীগ আমলে বাড়িছাড়া ছাত্রদল নেতা জীবিকার জন্য চালান রিকশা
আ’লীগ আমলে বাড়িছাড়া ছাত্রদল নেতা জীবিকার জন্য চালান রিকশা
রাঙ্গাবালীতে বুনো মহিষের মাংসসহ একজন আটক
রাঙ্গাবালীতে বুনো মহিষের মাংসসহ একজন আটক
মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা
মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা