• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গুচ্ছের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন, সময়সূচি প্রকাশ

ইবি প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৩:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী রোববার (৭ জুন) থেকে শুরু হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তির সুযোগ হারাবেন বলে জানা যায়।

প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রাথমিক ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। এছাড়া ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে প্রয়োজনীয় মূল কাগজপত্র জমা দিতে হবে।

ভর্তি-সংক্রান্ত কাগজপত্র হিসেবে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিতে হবে। এসব কাগজপত্র একটি A4 সাইজের খামে রাখতে হবে এবং খামের ওপর আবেদনকারীর GST রোল নম্বর ও ইউনিট উল্লেখ করতে হবে।

শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে সশরীরে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিতে পারবেন।

এদিকে, প্রাথমিক ভর্তি চলাকালে কোনো শিক্ষার্থী একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় ‘স্টপ মাইগ্রেশন’ সম্পন্ন করলে পরবর্তীতে স্বয়ংক্রিয় মাইগ্রেশন পুনরায় চালু করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আরও জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়বেন এবং চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে পারবেন না।

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালজানির ভাঙন থামছেই না, চোখের সামনে ভেসে যাচ্ছে স্বপ্নের ঠিকানা
কালজানির ভাঙন থামছেই না, চোখের সামনে ভেসে যাচ্ছে স্বপ্নের ঠিকানা
প্রেম থেকে বিষণ্নতা, যুবকের করুণ পরিণতি
প্রেম থেকে বিষণ্নতা, যুবকের করুণ পরিণতি
কুড়িগ্রামে ভয়াবহ আগুন, ১০৫টি দোকান পুড়ে ছাই
কুড়িগ্রামে ভয়াবহ আগুন, ১০৫টি দোকান পুড়ে ছাই