• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফের পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী বাস

রাজবাড়ী প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ১০:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে গেছে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাস থেকে যাত্রী নামানোর সময় দুর্ঘটনাটি ঘটেছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে পৌঁছে বিস্তারিত তথ্য জানা যাবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। সেদিন কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সর্বশেষ ঘটনায় বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত
খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
ভৈরবে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল
ভৈরবে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল