• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টাঙ্গাইলে সংঘর্ষে নিহত ১, জারি ১৪৪ ধারা

টাঙ্গাইল প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ১২:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৬টা থেকে উপজেলার নলীন ও জগৎপুরা এলাকায় এ আদেশ কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নলীন ও জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার (৪ জুন) দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া আহত হন আরও বেশ কয়েকজন।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে নলীন ও জগৎপুরা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে শান্ত থাকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী বাস
ফের পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী বাস
কক্সবাজারে কালভার্ট নির্মাণকাজে মাটিচাপা, নিহত ২
কক্সবাজারে কালভার্ট নির্মাণকাজে মাটিচাপা, নিহত ২
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত