• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তৃণমূল কংগ্রেসের সব কমিটি ভেঙে দিলেন মমতা ডিএনডি ইস্যুতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা মশার বংশবিস্তার রোধে নগর ভবনের ফোয়ারায় ছাড়া হলো মাছের পোনা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করতে মরিয়া ট্রাম্প মন্ত্রী নয়, সহযোদ্ধা হিসেবেই থাকতে চাই: প্রতিমন্ত্রী ইশরাক ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জুলাই আন্দোলনে ত্যাগের প্রশ্নে কোনো আপস নয়: মামুনুল হক ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না: ডোনাল্ড ট্রাম্প অপরাধ দমনে যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৯ প্রধানমন্ত্রীর কূটনৈতিক দূরদর্শিতায় বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় বাংলাদেশ

মশার বংশবিস্তার রোধে নগর ভবনের ফোয়ারায় ছাড়া হলো মাছের পোনা

নিজস্ব প্রতিবেদক    ৩ জুন ২০২৬, ০৭:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের পানির ফোয়ারায় জমে থাকা লার্ভা ও মশার বংশবিস্তার রোধে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে নগর ভবনে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি নিজ হাতে মাছের পোনা অবমুক্ত করেন।

পরিবেশবান্ধব ও প্রাকৃতিক উপায়ে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে সিটি করপোরেশন।

কর্মসূচির অংশ হিসেবে ফোয়ারায় মোট ৭০টি মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে তিন প্রজাতির মাছ ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। সেগুলো হলো: 

১. গোরামি (স্থানীয়ভাবে ব্যবহৃত নাম) 

২. কুইকার 

৩. এঞ্জেল ফিশ

সিটি করপোরেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, এসব মাছ পানির ভেতরে থাকা লার্ভা খেয়ে প্রাকৃতিকভাবে মশার বংশবিস্তার কমাতে সহায়তা করবে।

ডিএসসিসি বলছে, নগরীর বিভিন্ন জলাশয়, ফোয়ারা ও স্থির পানিতে মশার লার্ভা জন্মানো একটি বড় সমস্যা। রাসায়নিক ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে এই সমস্যা সমাধানের লক্ষ্যে মাছ অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফোয়ারার পানিতে উপযুক্ত পরিবেশ বজায় থাকলে মাছগুলো লার্ভা খেয়ে পানি পরিষ্কার রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

ডিএসসিসি জানিয়েছে, রাজধানীতে মশা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রাকৃতিক পদ্ধতির ব্যবহার বাড়ানো হচ্ছে। মাছের পোনা অবমুক্তকরণ সেই উদ্যোগেরই অংশ।

ভিওডি বাংলা/খতিব/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা ট্রেনে, প্ল্যাটফর্মে রয়ে গেল ৬ বছরের শিশু
মা ট্রেনে, প্ল্যাটফর্মে রয়ে গেল ৬ বছরের শিশু
নম্বরপ্লেট ঢেকে এআই ক্যামেরাকে ফাঁকি, বাইক চালকের কারাদণ্ড
নম্বরপ্লেট ঢেকে এআই ক্যামেরাকে ফাঁকি, বাইক চালকের কারাদণ্ড
ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল
ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল