• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধান বিচারপতির দায়িত্বে রেজাউল হক

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৭:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় তাঁর অনুপস্থিতিতে প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক।

আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী চিকিৎসার উদ্দেশ্যে ৩১ মে থেকে ৫ জুন পর্যন্ত থাইল্যান্ড সফরে থাকবেন। তাঁর এই সফরকালে অথবা দেশে ফিরে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

একই প্রজ্ঞাপনে জানানো হয়, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আশফাকুল ইসলামও চিকিৎসার প্রয়োজনে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন।

প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি একই সময়ে দেশের বাইরে অবস্থান করায় পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে মো. রেজাউল হককে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 



  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণে আইনি নোটিশ
আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণে আইনি নোটিশ
অবহেলার অভিযোগে আদ্-দ্বীন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা
৬ শিশুর মৃত্যু অবহেলার অভিযোগে আদ্-দ্বীন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা
বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী
বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী