• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন নয়াদিল্লীতে, শুরু ৮ জুন

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৮:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ‘বিএসএফ’-এর মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এই সম্মেলন ৮ জুন শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে। সোমবার (১ জুন) বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

অপরদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবে। প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন চলছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন চলছে
চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর
চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর
একক ইটিসি ব্যবস্থার পথে বাংলাদেশ, ঈদযাত্রায় মিলল ইতিবাচক ফলাফল
একক ইটিসি ব্যবস্থার পথে বাংলাদেশ, ঈদযাত্রায় মিলল ইতিবাচক ফলাফল