• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৭:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালাচ্ছে র‌্যাব ও পুলিশ। সঙ্গে রয়েছে ডগ স্কোয়াড।

সোমবার (১ জুন) বিকেল ৫টা থেকে এ অভিযান শুরু হয়। তাৎক্ষণিকভাবে কোনো আটকের তথ্য জানা যায়নি। অভিযানে র‌্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

অভিযানের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পটি মাদকের আখড়া ও অপরাধীদের অভয়ারণ্যের তালিকায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রতিনিয়ত জেনেভা ক্যাম্পকেন্দ্রিক এলাকায় চুরি-ছিনতাই, গুম-খুন, মাদক ও অস্ত্রের ঝনঝনানি নতুন নয়।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
তেজগাঁওয়ে মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত
তেজগাঁওয়ে মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা