• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি    ১ জুন ২০২৬, ০৬:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গলায় ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর অভিযুক্ত যুবদল নেতা আল-আমিন ছৈয়ালকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা শাখা তাকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আল-আমিন ছৈয়ালকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।  একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের বাসিন্দা। তিনি ২০ নম্বর চররমনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আল-আমিনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।  রোববার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় অভিযুক্ত আল-আমিন বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।  প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করতেন।  গত বৃহস্পতিবার রাতে গৃহবধূ ঘর থেকে বের হলে তাকে মুখ চেপে ধরে একটি সুপারি বাগানে নিয়ে গিয়ে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে।  অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুন্সিগঞ্জে বিএনপির কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর-লুটপাট
মুন্সিগঞ্জে বিএনপির কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর-লুটপাট
গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক বৃষ্টি
গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক বৃষ্টি
দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩
দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩