টপ নিউজ
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
১ জুন ২০২৬, ১২:৫৫ পি.এম.

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছে তিনি তাঁর এই পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে মন্ত্রী পদের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
ভিওডি বাংলা/সবুজ/আ







