• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৭:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজার।

এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের দীর্ঘ ছুটি ভোগ করেন।

ছুটি শেষে আজ থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। একই সঙ্গে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার।

ব্যাংকগুলোতে গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও একই সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

এদিকে দেশের দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন শুরু হবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

অন্যদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। গত দুই দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপও বাড়তে শুরু করেছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের জন্য ৯ হাজার কোটি টাকা চেয়েছে জাতিসংঘ
রোহিঙ্গাদের জন্য ৯ হাজার কোটি টাকা চেয়েছে জাতিসংঘ
দুই দিনে পাওয়া যাবে আমেরিকার ভিসা
দুই দিনে পাওয়া যাবে আমেরিকার ভিসা
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস