প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন বিকেল ৩টায়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন করে সোমবার (১ জুন) বিকেল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে একই দিন দুপুর ১২টায় সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানানো হয়েছিল।
প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ঈদুল আজহা উপলক্ষে সরকারের গৃহীত বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।
ভিওডি বাংলা/আ







