• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১ জুন ২০২৬, ১০:২২ এ.এম.
শেয়ার করুন 0
ঈদকে কেন্দ্র করে পদ্মা ও যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, বেড়েছে টোল আদায়ও। ছবি: সংগৃহীত
ঈদকে কেন্দ্র করে পদ্মা ও যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, বেড়েছে টোল আদায়ও। ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অন্যতম দুই গুরুত্বপূর্ণ সেতু পদ্মা ও যমুনা সেতুতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১০ দিনে এই দুই সেতু ব্যবহারকারী যানবাহন থেকে মোট প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত সময়ে পদ্মা সেতু দিয়ে মোট ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল বাবদ আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে একই সময়ে যমুনা সেতু ব্যবহার করেছে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন। এ সেতু থেকে টোল হিসেবে আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

দুই সেতুর হিসাব একত্র করলে দেখা যায়, ১০ দিনে মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহনের কাছ থেকে টোল বাবদ আদায় হয়েছে প্রায় ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পদ্মা ও যমুনা সেতুর কার্যকর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের কারণে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতে বড় ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। ফলে সড়কপথে যাত্রীদের জন্য নিরাপদ, স্বস্তিদায়ক ও তুলনামূলকভাবে মসৃণ যাত্রা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এক বিবৃতিতে বলেন, জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদযাত্রা সহজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক
অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল
অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল