• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

৪৮ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পার হলো ১ লাখের বেশি যানবাহন

  সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ:  ২৭ মে ২০২৬, ১০:৪১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদযাত্রাকে ঘিরে যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় সেতুটি ব্যবহার করেছে ১ লাখ ৯ হাজার ৪৮৫টি যানবাহন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৬ মে) ২৪ ঘণ্টায় পূর্ব প্রান্ত দিয়ে ৩৬ হাজার ৪২৬টি এবং পশ্চিম প্রান্ত দিয়ে ১৯ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়েছে। মোট ৫৬ হাজার ২৩৯টি যানবাহন সেতু ব্যবহার করে এবং টোল আদায় হয় ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা।

সোমবার ২৪ ঘণ্টায় পূর্ব প্রান্ত দিয়ে ৩২ হাজার ১৮৬টি এবং পশ্চিম প্রান্ত দিয়ে ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়। মোট ৫৩ হাজার ২৪৬টি যানবাহন সেতু ব্যবহার করে এবং টোল আদায় হয় ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। দুই দিনে মোট টোল আদায় হয়েছে ৭ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা।

ঈদযাত্রার চাপ বাড়লেও সিরাজগঞ্জ মহাসড়কে বড় যানজট সৃষ্টি হয়নি। যমুনা সেতুর পশ্চিম পাড়, কোনাবাড়ি মোড়, সায়দাবাদ, কড্ডার মোড়, নলকা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানবাহনের চাপ থাকলেও চলাচল স্বাভাবিক রয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে লুট হওয়া ডবলমুরিং থানার দুটি পিস্তল উদ্ধার
ছবি: সংগৃহীত
ভূমি অফিসে টাকা নেওয়ার ভিডিও, কর্মকর্তা বললেন ‘ধারের টাকা’
ছবি: সংগৃহীত
বিচার ও সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী