• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

রাঙামাটিতে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

  রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৭:৫০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেলে শহরের চম্পকনগরের হ্যাপির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনসংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়, এর আগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিচার ও সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান জুলাই মাসে ফিকে হয়ে গেছে: নাজমুল হাসান
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার