• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

চট্টগ্রামে লুট হওয়া ডবলমুরিং থানার দুটি পিস্তল উদ্ধার

  চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৭:১৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেলে রেলওয়ে কলোনির পেছনের একটি বস্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ডবলমুরিং থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুটি ৯ মিলিমিটার পিস্তল ব্রাজিলে তৈরি টরাস ব্র্যান্ডের। অস্ত্রগুলোর নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, এগুলো ডবলমুরিং থানার অস্ত্রাগারের।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের সময় ডবলমুরিং থানা থেকে অস্ত্র দুটি লুট হয়েছিল।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র দুটি হেফাজতে রাখা ব্যক্তিরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরের আটটি থানা ও আটটি পুলিশ ফাঁড়ি থেকে মোট ৯৪৫টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হলেও এখনো কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/‎আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান জুলাই মাসে ফিকে হয়ে গেছে: নাজমুল হাসান
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খাল পুনঃখনন শেষে সাড়ে ১৬ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও