• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৬ মে ২০২৬, ০৭:৫৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে আয়-ব্যয়ের পরিকল্পনা তুলে ধরতে এ বাজেট উপস্থাপন করা হয়।

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হেদায়েতুল হক। সভায় প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের আগামী অর্থবছরের জন্য ২ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার ৩৭৬ টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে সম্ভাব্য আয়-ব্যয়ের বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়া জনগণের মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, উন্মুক্ত বাজেট জনগণের অংশগ্রহণমূলক স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে সরাসরি অবগত হওয়ার সুযোগ পান।

ভিওডি বাংলা/গিয়াস উদ্দিন সরদার/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবীনগরে মেয়র পদে লড়ার ঘোষণা বিএনপি নেতা মাসুদ রানার
নবীনগরে মেয়র পদে লড়ার ঘোষণা বিএনপি নেতা মাসুদ রানার
ভাঙ্গুড়ায় মাদ্রাসা গেট ও ঈদগাহ মাঠের নির্মাণকাজের উদ্বোধন
ভাঙ্গুড়ায় মাদ্রাসা গেট ও ঈদগাহ মাঠের নির্মাণকাজের উদ্বোধন
গাজীপুরের চন্দ্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট
ঈদযাত্রা গাজীপুরের চন্দ্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট