ভাঙ্গুড়ায় মাদ্রাসা গেট ও ঈদগাহ মাঠের নির্মাণকাজের উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়ায় মাদ্রাসা গেট ও ঈদগাহ মাঠের বাউন্ডারি নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
ভাঙ্গুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের শারুটিয়া গ্রামের জামিউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার প্রবেশদ্বার (গেট) ও বড় বিশাকোল ঈদগাহ মাঠের উন্নয়ন ও বাউন্ডারি নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোঃ আলী আছগার।
সোমবার (২৫ মে) সকাল ১০টা থেকে ১২টার মধ্যে তিনি দুটি কাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার, জামিউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার সভাপতি একেএম হানিফ বাবলু, পৌর যুব জামায়াতের সভাপতি সুলতান আহমেদ, সেক্রেটারি আবুল কাশেম, পৌর ৪নং ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদগাহ মাঠের বাউন্ডারি নির্মাণ হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য মাঠটি আরও সৌন্দর্যবর্ধন ও ব্যবহার উপযোগী হবে। অপরদিকে শারুটিয়া জামিউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার প্রবেশদ্বার (গেট) নির্মাণ হলে মাদ্রাসাটির সৌন্দর্য বৃদ্ধি পাবে।
দুটি কাজের শুভ উদ্বোধন করায় এমপি মহোদয়ের প্রতি এলাকাবাসী খুশি প্রকাশ করেন।
ভিওডি বাংলা/গিয়াস উদ্দিন সরদার/এমএস







