নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. কেতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম (মুকুল)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. নূর হোসেন মিয়া, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু শম্ভু নাথ সাহা এবং নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস।
এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/নজরুল ইসলাম খান/এমএস







