• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানবতাবিরোধী অপরাধের দুই মামলার রায় ঈদের পর: চিফ প্রসিকিউটর

আদালত প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ০৯:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় ঈদের পর ঘোষণা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (২৫ মে) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদের কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, বর্তমানে ট্রাইব্যুনালে ২২টি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে দুটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ। ঈদের পর এসব মামলার রায় ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রায় ৩১টি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া অগ্রাধিকার ভিত্তিতে গুম, খুন ও ক্রসফায়ারের প্রায় ১৫০টি মামলার তদন্ত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
স্বচ্ছতার সঙ্গে বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপ সম্পন্ন করেছি: চিফ প্রসিকিউটর
স্বচ্ছতার সঙ্গে বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপ সম্পন্ন করেছি: চিফ প্রসিকিউটর
আলোচিত মামলার রায় দ্রুত হলেও বিচার ঝুলে থাকে বছরজুড়ে
আলোচিত মামলার রায় দ্রুত হলেও বিচার ঝুলে থাকে বছরজুড়ে