• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মিনা-মুজদালিফায় বাড়ছে তাপমাত্রা, হজযাত্রীদের জন্য সতর্কবার্তা রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না: স্থানীয় সরকারমন্ত্রী ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি চার মাসে ধর্ষণসহ শিশু নির্যাতনের ৭৩ ঘটনায় মামলা হয়নি হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস

এনসিপিতে যোগ দিলেন মহিবুল্লাহ খোকন

নিজস্ব প্রতিবেদক    ২৪ মে ২০২৬, ১২:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ভোলা-২ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন।

শুক্রবার (২৩ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দলে যোগ দিয়ে মহিবুল্লাহ খোকন বলেন, “রাজনৈতিক দল ছাড়া একা জনগণের অধিকার রক্ষা করা সম্ভব নয়। রাষ্ট্র মেরামতে এনসিপির মতো দলের সঙ্গে যুক্ত হওয়াকে সময়োপযোগী মনে করছি। জুলাইয়ের চেতনাকে তারা ধারণ করছে বলেই বিশ্বাস করি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, আকিফ ইসলাম আদিব ও মোহাম্মদ ইসহাক সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আহসান জুনায়েদ এবং সঞ্চালনা করেন শাহীন ইভা।

মহিবুল্লাহ খোকনের এনসিপিতে যোগদানকে কেন্দ্র করে ভোলা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তার সমর্থক ও অনুসারীদের মধ্যেও এ নিয়ে উৎসাহ দেখা গেছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থানায় অবরুদ্ধ নাসীরুদ্দীন পাটওয়ারী, ফেসবুকে লিখলেন ‘প্লিজ সেইভ আস’
থানায় অবরুদ্ধ নাসীরুদ্দীন পাটওয়ারী, ফেসবুকে লিখলেন ‘প্লিজ সেইভ আস’
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আসিফ মাহমুদের হুঁশিয়ারি
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আসিফ মাহমুদের হুঁশিয়ারি
পাটওয়ারীর ওপর হামলা: সরকারের হস্তক্ষেপ চাইল ইসলামী আন্দোলন
পাটওয়ারীর ওপর হামলা: সরকারের হস্তক্ষেপ চাইল ইসলামী আন্দোলন