• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কিছু রাজনৈতিক নেতাকর্মীর ভাষা ও আচরণ দেখে মাদকাসক্ত মনে হয়

নিজস্ব প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০৫:৫৯ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

বিরোধী দলের কিছু কনিষ্ঠ নেতাকর্মীর বক্তব্য ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, রাজনীতিতে মতপার্থক্য ও সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য হলেও সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক কর্মীর ভাষা ও আচরণ দেখে সন্দেহ জাগে তারা মাদকাসক্ত কি না।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, রাজনৈতিক সমালোচনা হতেই পারে, তবে তা শালীন ও যুক্তিনির্ভর হওয়া উচিত। বর্তমানে কিছু রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীরা এমন ভাষা ব্যবহার করছেন, যা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এমনকি রাজনীতির বাইরে থাকা ব্যক্তি ও প্রধানমন্ত্রীর কন্যাকেও অশালীনভাবে আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে মাদক সমস্যার পেছনে রাজনৈতিক সদিচ্ছার অভাব বড় কারণ। রাজনৈতিক অপশক্তির আশ্রয়-প্রশ্রয়ের কারণেই মাদক নির্মূল সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বক্তারা দেশের মাদক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মাদকের বিস্তার সমাজে নৈতিক অবক্ষয় বাড়াচ্ছে এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বৃদ্ধির পেছনেও মাদকাসক্তির প্রভাব রয়েছে।

ভিওডি বাংলা/এএইচ/এমএস  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জনগণের ভোটেই সরকার ক্ষমতায় এসেছে: রিজভী
নিহত সাইফুল ইসলাম সিজু। ছবি: সংগৃহীত
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি
চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম
চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম