• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলপথ সচিব রামিসার হত্যাকারীর ‘সর্বোচ্চ শাস্তি’ এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী বন্ধ কারখানা পুনরায় চালু: ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা ধর্ষণ-নির্যাতনে ‘জিরো টলারেন্স’ চায় ১৫৬ সংগঠন হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল, নতুন আক্রান্ত ২১৩২ দেশের ও মানুষের স্বার্থে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রোহিঙ্গা সংকট নিরসন ও শান্তিরক্ষা মিশনে সহযোগিতা জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণকে গণপিটুনি

অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ মে ২০২৬, ০৬:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন।

শনিবার (২৩ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক ও পেশাগত সহকর্মী এ শ ম রেজাউল করিম।

তিনি লেখেন, ‘না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচিত হওয়া সাবেক সংসদ সদস্য, ১/১১ সরকার আমলে গ্রেপ্তারকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, সর্বজন শ্রদ্ধেয় ইউসুফ হোসেন হুমায়ুন।’

তিনি আরো লেখেন, ‘ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পূর্বে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, কন্যা, স্ত্রী সহ অগণিত শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী রেখে গেছেন।’

ভিওডি বাংলা/মেহেদী সম্রাট/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাটওয়ারীর ওপর হামলা: সরকারের হস্তক্ষেপ চাইল ইসলামী আন্দোলন
পাটওয়ারীর ওপর হামলা: সরকারের হস্তক্ষেপ চাইল ইসলামী আন্দোলন
বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে: আমিনুল হক
বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে: আমিনুল হক
নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে অস্ত্রধারী ছিল: নাছির
নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে অস্ত্রধারী ছিল: নাছির