{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০৮:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর লালবাগ এলাকার ঐতিহ্যবাহী চাঁন-তারা জামে মসজিদের নতুন জানাজার ঘরের শুভ উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে এ জানাজার ঘরের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনকে ঘিরে স্থানীয় মুসল্লি, মসজিদ কমিটির সদস্য ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, একটি সমাজের ধর্মীয় ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটে তার সামাজিক অবকাঠামোর মাধ্যমে। জানাজার ঘর শুধু একটি স্থাপনা নয়, এটি মানুষের শেষ বিদায়ের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ সেবামূলক ব্যবস্থা। নগরবাসীর প্রয়োজন বিবেচনায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, মানুষের জীবনের শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা যেন মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব।

আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি, সমাজসেবক এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে নতুন জানাজার ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর অতিথিরা পুরো ভবন ঘুরে দেখেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হন। আধুনিক নকশায় নির্মিত জানাজার ঘরটিতে মরদেহ রাখার সুব্যবস্থা, অজুখানা, বসার স্থান এবং প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে একটি আধুনিক ও পরিপূর্ণ জানাজার ঘরের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন এ স্থাপনা চালু হওয়ায় স্থানীয়দের ভোগান্তি কমবে এবং জানাজার আয়োজন আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। বিশেষ করে বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার সময় মরদেহ ও স্বজনদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

অনুষ্ঠানে আগত মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা নতুন জানাজার ঘর নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/খতিব/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শপথ গ্রহণ করলেন ডিএসসিসির পরিবহন ইউনিয়নের নবনির্বাচিতরা
ছবি: সংগৃহীত
টিএসসিতে খেলা দেখতে এসে গাড়ি হারালেন দর্শক
ছবি: ভিওডি বাংলা
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক