• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাটওয়ারীর ওপর হামলা: সরকারের হস্তক্ষেপ চাইল ইসলামী আন্দোলন

ভিওডি বাংলা ডেস্ক    ২২ মে ২০২৬, ০৮:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা করতে হবে কেন? এটা কোন সংষ্কৃতি? এ ধরণের প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি দেশ দেশবাসী মুক্তি চায়।”

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, দীর্ঘদিন ধরে দেশ প্রতিহিংসার রাজনীতিতে জর্জরিত ছিল। জুলাই বিপ্লবের পর মানুষ আশা করেছিল দেশে এ ধরনের রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটবে। কিন্তু পুরোনো ধারার প্রতিহিংসামূলক রাজনীতি আবারও ফিরে আসছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে নতুন করে সন্ত্রাসীদের আস্ফালন দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক। মানুষের বাকস্বাধীনতা হরণের চেষ্টা দেশের জন্য অশনিসংকেত বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক শিষ্টাচারবিরোধী সব ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ
আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় : মঈন খান
আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় : মঈন খান
রামিসা হত্যার দ্রুত বিচারেই ফিরবে জনগণের আস্থা: সেলিমা রহমান
রামিসা হত্যার দ্রুত বিচারেই ফিরবে জনগণের আস্থা: সেলিমা রহমান