• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৌদিতে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, আটক প্রায় ১০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ মে ২০২৬, ০৭:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সৌদি আরব। দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে ১১ হাজার ২৭২ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে আটক করা হয়েছে আরও ৯ হাজার ৫৭৬ জনকে। 

দেশটির সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭ থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থাও অভিযানে অংশ নেয়। খবর সৌদি গ্যাজেটের।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, ৩ হাজার ৩১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে এবং ১ হাজার ৩৯২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

বহিষ্কারের প্রক্রিয়ার অংশ হিসেবে ২ হাজার ৩১১ জনকে প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া ১১ হাজার ২২৬ জনের ভ্রমণ বুকিং সম্পন্ন করার প্রক্রিয়াও শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৫০০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩৮ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৬০ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের।

এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন কিংবা চাকরির ব্যবস্থা করার অভিযোগে আরও ১২ জনকে আটক করা হয়েছে।

বর্তমানে ২৬ হাজার ৬৩২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। তাদের মধ্যে ২৫ হাজার ৫৯ জন পুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, পরিবহন, আশ্রয় বা অন্য যেকোনো ধরনের সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এছাড়া এ ধরনের কাজে ব্যবহৃত যানবাহন ও আশ্রয়স্থল বাজেয়াপ্ত করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা শান্তির পথ খুলতে পারে: শাহবাজ শরিফ
ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা শান্তির পথ খুলতে পারে: শাহবাজ শরিফ
ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন
ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন