• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ময়মনসিংহ জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

ময়মনসিংহ প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ০৪:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ছয়জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (১৫ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক, মেহেদী হাসান মুস্তাক, সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সদস্য রইন তালুকদার, সাজ্জাদ হোসেন, মমিন উজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় শৃঙ্খলা রক্ষায় তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করে ১৬ মে
মির্জা ফখরুল ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করে ১৬ মে
চট্টগ্রাম মহানগরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
চট্টগ্রাম মহানগরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
সাড়ে ১৫ বছরে বিদেশি ঋণের ৮০ শতাংশ নিয়েছে আ. লীগ সরকার
সাড়ে ১৫ বছরে বিদেশি ঋণের ৮০ শতাংশ নিয়েছে আ. লীগ সরকার