• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ মে ২০২৬, ০৬:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যেই দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে আট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১৭ মে) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দিবাগত রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারী বৃষ্টির শঙ্কা উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে
ভারী বৃষ্টির শঙ্কা উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে
দুপুরের মধ্যেই ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দুপুরের মধ্যেই ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া