• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাত্রার প্রস্তুতিতে ইরান ফুটবল দল

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৭ মে ২০২৬, ০১:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান জাতীয় ফুটবল দল চলতি বছরের ফিফা বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাত্রার প্রস্তুতি শুরু করেছে। দীর্ঘদিন ধরে চলা ভিসা অনিশ্চয়তা ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই কেটে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

ফিফার সক্রিয় মধ্যস্থতা এবং উভয় পক্ষের আলোচনার পর পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিয়েছে। ফলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা এখন নিয়ন্ত্রণে এসেছে বলে ধারণা করা হচ্ছে। 

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বকাপের আসর। ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও কানাডার কূটনৈতিক অবস্থানের কারণে ইরানি খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংক্রান্ত রাজনৈতিক বিতর্ক পরিস্থিতিকে আরও ঘনীভূত করে।

এই সংকট নিরসনে শনিবার তুরস্কের ইস্তানবুলে ফিফা ও ইরান ফুটবল ফেডারেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভিসা সমস্যা, যাতায়াত ব্যবস্থা এবং টুর্নামেন্টে অংশগ্রহণ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম বৈঠকের পর জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং ইরানকে বিশ্বকাপে অংশগ্রহণে সহযোগিতা করতে ফিফা কাজ করছে। তিনি আরও বলেন, ইরান দলকে টুর্নামেন্টে স্বাগত জানাতে তারা প্রস্তুত।

অন্যদিকে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, উত্থাপিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ফিফা মনোযোগ দিয়ে শুনেছে এবং সমাধানের আশ্বাস দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় দল কোনো ধরনের বাধা ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে পারবে।

আলোচনার অগ্রগতির পর ইরান জাতীয় দল ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। দলটি শিগগিরই তেহরান থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেবে। সেখানে তারা প্রস্তুতি ক্যাম্প করবে এবং কয়েকটি প্রীতি ম্যাচে অংশ নেবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়াও সেখানে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

বিশ্বকাপে ‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম ও মিশর।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ