• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কিম জং উনের সঙ্গে আমার ভালো সম্পর্ক, যোগাযোগও আছে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক    ১৫ মে ২০২৬, ১১:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং তাদের সম্পর্ক খুব ভালো।

চীন সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আপনারা জানেন, কিম জং উনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সবকিছু শান্তভাবেই চলছে।

কিম জং উনের সঙ্গে সম্প্রতি কোনো যোগাযোগ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ।

তবে কতবার কথা হয়েছে বা কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

ট্রাম্প বলেন, এটা গুরুত্বপূর্ণ নয়। আমি আপনাদের এসব বলবো না। তিনি আরও দাবি করেন, উত্তর কোরিয়ার নেতা যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়েছেন। তিনি আমাদের দেশের প্রতি সম্মান দেখিয়েছেন। আমিও চাই তিনি সম্মান বজায় রাখুন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, বেইজিং সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও উত্তর কোরিয়া ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কয়েক মাস আগে কিম জং উন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেছিলেন, পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তই ছিল সঠিক।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানকে ‘মূল্য চুকাতে হবে’
ট্রাম্পের হুঁশিয়ারি ইরানকে ‘মূল্য চুকাতে হবে’
শত্রুপক্ষকে সহযোগিতা: ইরানে ৪৭ জনের সম্পদ জব্দের উদ্যোগ
শত্রুপক্ষকে সহযোগিতা: ইরানে ৪৭ জনের সম্পদ জব্দের উদ্যোগ
ক্রিমিয়ার ঐতিহাসিক জাদুঘরে ড্রোন হামলা, ট্রেন চলাচলে কড়াকড়ি
ক্রিমিয়ার ঐতিহাসিক জাদুঘরে ড্রোন হামলা, ট্রেন চলাচলে কড়াকড়ি