• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মার্কিন ফেড গভর্নর লিসা কুককে অপসারণে ট্রাম্পের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ জুন ২০২৬, ০৯:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল রিজার্ভ (ফেড)-এর গভর্নর লিসা কুককে পদ থেকে অপসারণের আবেদন খারিজ করে দিয়েছে। ৫-৪ ভোটের এই রায়কে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা রক্ষায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন আইন ও অর্থনীতি বিশ্লেষকরা।

আদালতের রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্টের ক্ষমতা থাকলেও ফেডের গভর্নরদের অপসারণের ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা রয়েছে। ফলে ট্রাম্পের আবেদন গ্রহণযোগ্য নয় এবং লিসা কুক তার দায়িত্বে বহাল থাকবেন।

এই মামলাটি বিশেষ গুরুত্ব পেয়েছে কারণ ১৯১৩ সালে কংগ্রেস ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট একজন ফেড গভর্নরকে অপসারণের চেষ্টা করেন। আদালতের সিদ্ধান্তকে ফেডের নীতিগত স্বাধীনতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত অবস্থান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচনা করা হচ্ছে।

লিসা কুক ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়নে ফেডের গভর্নর হিসেবে দায়িত্ব নেন। তিনি ফেডের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর।

গত বছর ট্রাম্প কুকের বিরুদ্ধে প্রমাণিত নয় এমন মর্টগেজ জালিয়াতির অভিযোগ তুলে তাকে অপসারণের উদ্যোগ নেন। তবে কুকের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, এসব অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার মুদ্রানীতি-সংক্রান্ত অবস্থানের কারণে তাকে সরানোর চেষ্টা করা হয়েছে।

রায় ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তার প্রশাসন "উপযুক্ত ব্যবস্থা" নেবে যাতে "অসদাচরণে জড়িত" কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে না পারেন। তবে তিনি কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

বিশ্লেষকদের মতে, এই রায় শুধু লিসা কুকের পদ রক্ষাই করেনি, বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে প্রেসিডেন্টের ক্ষমতার সীমা কোথায়—সেটিও স্পষ্ট করেছে। একই সঙ্গে এটি ট্রাম্প প্রশাসন ও ফেডের মধ্যকার চলমান টানাপোড়েনকে আরও সামনে নিয়ে এসেছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নিয়ে গুঞ্জন, যা বলল ইরান
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা