• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জার্মানিকে হারানোর খুশিতে প্যারাগুয়েতে ছুটি ঘোষণা

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৩০ জুন ২০২৬, ০৪:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইতিহাসই গড়েছে প্যারাগুয়ে। বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই দেখা জার্মানির সঙ্গে। প্যারাগুয়ে রাউন্ড অব ৩২ এর বাধা পার করবে জার্মানিকে হারিয়ে, এর পক্ষে বাজি খুব বেশি কেউ ধরার কথা না। তবে, প্যারাগুয়ে সেটিই করে দেখিয়েছে। টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে নিশ্চিত করেছে রাউন্ড অব সিক্সটিন।

অঘটন ঘটানোর পর পুরো প্যারাগুয়ে মেতেছে উদযাপনে। ভক্ত-সমর্থকদের উন্মাদনা দেখে লাতিন আমেরিকার দেশটিতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বোস্টনে গত রাতে শেষ বত্রিশে জার্মানির বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন প্যারাগুয়ের ফুটবলাররা। সেই উচ্ছ্বাসের রেশ ছড়িয়ে পড়েছে প্যারাগুয়েতেও। জার্মানদের হারানোর আনন্দে তাই শামিল হয়েছেন প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা।

দেশটিতে জাতীয় ছুটির ঘোষণা দিয়ে পেনা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আজ উদযাপন করছে পুরো একটি দেশ। উদযাপন করছে এমন একটি জাতীয় দলের জয়, যারা আমাদের পরিচয়ের সবচেয়ে গভীর মূল্যবোধের প্রতীক।’

মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও জার্মানি-প্যারাগুয়ে ম্যাচের ফল বের করা যায়নি। হিউস্টনে ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারেও লড়াই হয়েছে সমানে সমানে। হোসে কানালে প্যারাগুয়ের হয়ে শটটি জালে জড়ানোর পর শুরু হয় উদযাপন। আনন্দে সতীর্থরা যেন গোলরক্ষক অরলান্দো হিলের কোলে উঠতে চাইলেন।

ফুটবলারদের শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার মানসিকতাই প্যারাগুয়েকে মনে রাখার মতো উপলক্ষ এনে দিয়েছে বলে মনে করেন পেনা। প্যারাগুয়ে রাষ্ট্রপতি বলেন, ‘অদম্য লড়াইয়ের মানসিকতা, অটুট বিশ্বাস রয়েছে এই জাতির। তারা কখনো হারার আগে হারে না। ধন্যবাদ আলবিরোহা আমাদের এই আনন্দ উপহার দেওয়ার জন্য। এই জয়ে লাখো প্যারাগুয়ানদের একত্রিত করা সম্ভব হয়েছে। এগিয়ে চলো প্যারাগুয়ে।’

ভিওডি বাংলা/আরআর/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?
জাপানকে হারিয়ে শেষ ষোলতে ব্রাজিল
জাপানকে হারিয়ে শেষ ষোলতে ব্রাজিল
ছবি: সংগৃহীত
ব্রাজিলের জালে জাপানের গোল