টপ নিউজ
জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার ১
ফেনী প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ১০:৪৪ পি.এম.

ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ফেনীর দাগনভূঞা উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম মোসলেহ উদ্দিন জনি (২৩)। তিনি উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর মৌলভি বাড়ি এলাকার বাসিন্দা।
সোমবার (২৯ জুন) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।








মন্তব্য