• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাল্টাপাল্টি হামলার পর আলোচনায় বসছে ওয়াশিংটন-তেহরান

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ জুন ২০২৬, ০৬:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর আবারও আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি লেখেন, “ইরান আলোচনায় বসার জন্য অনুরোধ জানিয়েছে। আলোচনা আগামীকাল দোহায় অনুষ্ঠিত হবে।”

এর আগে সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, টানা দুই দিন পাল্টাপাল্টি হামলার পর সহিংসতা থামিয়ে আবারও আলোচনায় ফিরতে সম্মত হয়েছে দুই দেশ।

সূত্রগুলো জানায়, ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে উল্লিখিত বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হবে। বর্তমানে উভয় পক্ষ শান্ত অবস্থানে রয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলও স্বাভাবিক রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৫ জুন বৃহস্পতিবার গভীর রাতে হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজকে লক্ষ্য করে ইরানের নৌবাহিনী হামলা চালায়। এর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্রের ডিপো এবং রাডার ব্যবস্থার ওপর পাল্টা হামলা চালায়।

এরপর প্রায় দুই দিন ধরে সেন্টকম ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একে অপরকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায়। সেন্টকমের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছিল আইআরজিসি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা
ছবি: সংগৃহীত
টিকে থাকার লড়াইয়ে গাজার হাসপাতালগুলো