• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাঁটাই প্রস্তাব নাকচ সংসদে

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুন ২০২৬, ০৪:১৫ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

সংসদ অধিবেশনে মঙ্গলবার (৩০ জুন) প্রথমে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের জন্য ১০৮ কোটি ৯০ লাখ টাকা মঞ্জুরির প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এই দাবির ওপর চারজন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দেন। তাদের মধ্যে বাগেরহাট-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান বক্তব্য দেন।

তিনি বলেন, হিসাব ও অডিটের জায়গা পরিচ্ছন্ন না হলে সরকারি ব্যয়ের জবাবদিহি নিশ্চিত করা যাবে না।

তার অভিযোগ, বিভিন্ন সরকারি অফিসে অডিটের জন্য আলাদা খরচ ধরে রাখা হয়; তা না হলে অডিট ঠিকভাবে হয় না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের মাধ্যমে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা করা হয়।

তিনি বলেন, সরকারি ব্যয়ের ক্ষেত্রে ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম বিবেচ্য বিষয়।

পরে ছাঁটাই প্রস্তাব নাকচ করা হয় এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের মঞ্জুরি দাবি কণ্ঠভোটে গৃহীত হয়।

ভিওডি বাংলা/আরআর/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তিস্তাপাড়ে আনন্দের জোয়ার, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
এআই ক্যামেরায় ট্রাফিক নজরদারি শুরু