• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভালোবাসা দিবসে আগুনের নতুন গান

   ৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৩ পি.এম.
ফাইল ছবি

বিনোদন ডেস্ক

নব্বই দশকের সুপারহিট গায়ক আগুন। সম্প্রতি প্রকাশ হয়েছে তার কণ্ঠে ‘আমি তোমারে হারালে মরিব’ শিরোনামের একটি গান। এতে তার সহশিল্পী ছিলেন সালমা। 

আগুন জানান, আগামী ভালোবাসা দিবসে তার কণ্ঠে একক আরেকটি নতুন মৌলিক গান প্রকাশ পাবে। এর শিরোনাম ‘এক গ্লাস নীরবতা’। গানটি লিখেছেন ও সুর করেছেন আলী আকতার রুনু। 

এ প্রসঙ্গে আগুন বলেন, ‘সালমা খুব চমৎকার গায়। আমার সঙ্গে দ্বৈত গানটিতে বেশ ভালো গেয়েছে। এটি বেশ মেলোডিয়াস একটি গান। শ্রোতাদের ভালো লাগছে, এটা একটু একটু করে বুঝতে পারছি। সময় গড়ালে এটি আরও শ্রোতাপ্রিয়তা পাবে বলে বিশ্বাস করি। 

অন্যদিকে এক গ্লাস নীরবতা গানটিও বেশ ভালো হয়েছে। এটি নিয়ে আমি খুব আশাবাদী।’ এদিকে আজ আগুনের জন্মদিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তার জন্ম হয়। দিনটিতে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। পারিবারিক আবহে দিনটি কাটাবেন বলে জানিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
শিল্পী সমিতির নির্বাচন সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা
বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা
তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি
তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি