• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুর্নীতিবিরোধী অঙ্গীকারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০১:৫৭ পি.এম.
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি: সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল সরকারের নির্বাচনী ইশতেহার, ৩৩ দফা এবং জুলাইয়ের সভায় সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে টিআইবির সুপারিশ ও সংশ্লিষ্ট নথি উপস্থাপন।

ড. ইফতেখারুজ্জামান জানান, প্রধানমন্ত্রী টিআইবির প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং বেশিরভাগ বিষয়ে একমত পোষণ করেছেন। সরকারের সামর্থ্য অনুযায়ী সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়। চলতি বছরের সম্মেলন হবে ডোমিনিকান প্রজাতন্ত্রে। এর আগে এশিয়ায় মালয়েশিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়ায় এ আয়োজন হয়েছে।

টিআইবির পক্ষ থেকে ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন। মন্ত্রিপরিষদের অনুমোদন পেলে বাংলাদেশ সম্মেলন আয়োজনের উদ্যোগ নেবে।

দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নেতৃত্ব শূন্যতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে নির্দিষ্ট আলোচনা হয়নি। তবে দুদকের মতো প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান
ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করে ১৬ মে
মির্জা ফখরুল ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করে ১৬ মে