• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সহকারীকে ঠাণ্ডামাথায় খুন করা হয়েছে : শুভেন্দু অধিকারী

কলকাতা প্রতিনিধি    ৭ মে ২০২৬, ০৯:০৬ এ.এম.
সাংবাদিকদের সাথে কথা বলছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনাকে ‘ঠান্ডা মাথার খুন’ বলে মন্তব্য করেছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তার দাবি, পূর্বপরিকল্পিতভাবেই হামলাকারীরা চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মধ্যমগ্রামের ডোলতলা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত রথের গাড়ির গতিরোধ করে গুলি চালায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হাসপাতালের বাইরে সাংবাদিকদের শুভেন্দু বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’ একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলার আগে দুর্বৃত্তরা এলাকায় নজরদারি চালিয়েছিল। তবে এ ঘটনায় তিনি সরাসরি কোনো সংগঠনের নাম উল্লেখ করেননি। পাশাপাশি বিজেপি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

শুভেন্দু অধিকারী বলেন, ভোট-পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের ওপর সহিংসতার ঘটনা ঘটছে। তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক : মমতা
আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক : মমতা
শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা
শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা
ইরান রাজি হলে যুদ্ধ শেষ, না হলে আরও ভয়াবহ হামলা: ট্রাম্প
ইরান রাজি হলে যুদ্ধ শেষ, না হলে আরও ভয়াবহ হামলা: ট্রাম্প