• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন ৪ সমঝোতা তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইমেরিটাস অধ্যাপক পদ হারালেন ডা. এ বি এম আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের শুষ্ক মৌসুমে ৬,২০০ ও বর্ষায় ৮০০০ কি.মি নাব্য নৌপথ রয়েছে: শেখ রবিউল জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা করতে পারে সরকার: নৌপরিবহন মন্ত্রী খালাস পেলেন আরিফুল-বাবর-গউছ দেশে হামের উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাই চক্রের মূলহোতা ‘মাওরা রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৭:৩৫ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানার একতা হাউজিং এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. রুবেল ওরফে মাওরা রুবেলকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৬ মে) রাতে একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় চক্রের মূলহোতা রুবেলকে একটি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

তবে তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছেন, তিনি একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।

দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরির মতো অপরাধে জড়িত রয়েছেন তারা। ওই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলেও জানায় তিনি।
র‍্যাব জানায়, চক্রটি চাপাতি, সামুরাই ও ছুরি দিয়ে ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন।

গত ১১ এপ্রিল আদাবর এলাকায় এক ডেলিভারিম্যানকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায়ও রুবেল জড়িত বলে জানিয়েছে র‍্যাব। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার রুবেল একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক
ফাইল ছবি
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩২৩ মামলা, ডাম্পিংয়ে ৪৭৯ গাড়ি
ফাইল ছবি
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ২০