• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

এবার উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হকির আঙিনায় নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে তারা। হকির ইতিহাসে বাংলাদেশ নারী দলের এটিই প্রথম আন্তর্জাতিক জয়। আর তা এল দুই ম্যাচ খেলেই।

প্রথম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করার পর এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। জাকার্তার জিবিকে হকি মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে বাংলাদেশের মেয়েদের। 

ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন শারিকা রিমন। তবে সমতায় ফিরতে সময় নেয়নি উজবেকিস্তান। ঠিক এক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোলটি শোধ করেন খুজায়েভা মাদিনাবোনু।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে আবারও আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ২৪ মিনিটে কনা আক্তারের দুর্দান্ত এক ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা। 

বিরতির পর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার রিয়া। শেষ কোয়ার্টারে ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে উজবেকিস্তান ব্যবধান ৩-২ করলেও বাকি সময়টা লিড ধরে রাখে বাংলাদেশ। এই জয়ে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া।

পুলের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে পিছিয়ে থেকেও ৫-৫ গোলে ড্র করে ১ পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ। আজ উজবেকিস্তানকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় ‘পুল এ’তে বাংলাদেশের অবস্থান এখন সুসংহত। 

আগামী পরশু পুল পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় বা ড্র করতে পারলেই সেমিফাইনালের সঙ্গে এশিয়ান গেমসে খেলারও টিকিট পাবেন অর্পিতা-আইরিনরা।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ