• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত

   ৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য। তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলের ভেতর– এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

এক প্রতিবেদনের কথা উল্লেখ করে ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার কালের কণ্ঠ সেটি ছাপায়! বুঝতেছেন ব্যাপারটা?’

ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, ‘দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য। তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখবো খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলের ভিতর। শফিক ভাই, আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের সময় গণনা হবে সফটওয়্যারে
ভোটের সময় গণনা হবে সফটওয়্যারে
সেনা সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সেনা সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের