• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন ৪ সমঝোতা তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইমেরিটাস অধ্যাপক পদ হারালেন ডা. এ বি এম আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের শুষ্ক মৌসুমে ৬,২০০ ও বর্ষায় ৮০০০ কি.মি নাব্য নৌপথ রয়েছে: শেখ রবিউল জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা করতে পারে সরকার: নৌপরিবহন মন্ত্রী খালাস পেলেন আরিফুল-বাবর-গউছ দেশে হামের উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটের সময় গণনা হবে সফটওয়্যারে

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৩:৫৭ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তফসিল ঘোষণার প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে ‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল (ইএমএস)’ নামের সফটওয়্যার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সকল নির্বাচনের তথ্য ইনপুট দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৭ মে) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের যথাসময়ে তফসিল ঘোষণার সুবিধার্থে নির্বাচনি ক্যালেন্ডার সংক্রান্ত সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে।

ওই সফটওয়্যারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠানের তারিখ, গেজেট প্রকাশের তারিখ, শপথ গ্রহণের তারিখ ও প্রথম সভার তারিখসহ ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস ও মামলা ইত্যাদি বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত করে হালনাগাদ করা আবশ্যক।

নির্বাচনী ক্যালেন্ডার সংক্রান্ত সফটওয়্যারে (Election Schedule Management Module) (উপজেলা/থানা নির্বাচন অফিসারগণকে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এ অবস্থায় উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা আগামী ১৫ মে এর মধ্যে আবশ্যিকভাবে তথ্য এন্ট্রি নিশ্চিত করতে হবে।

ভিওডি বাংলা/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০: সংসদে সংস্কৃতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
দেশে নদীর সংখ্যা ১৪১৫: সংসদে নৌমন্ত্রী
ছবি: সংগৃহীত
‘আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’