• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডিএসসিসির অংশগ্রহণ, নেতৃত্বে আবদুস সালাম ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৪:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সুসান রাইল-এর নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলকে স্বাগত জানান প্রতিমন্ত্রী।

এ সময় অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন খাদ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের খাদ্য মজুদ ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছে। খাদ্য সংরক্ষণ ও আধুনিক গুদাম ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একদিনে এ সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে সকলের সহযোগিতায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান অস্ট্রেলিয়ান হাইকমিশনার এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। বর্তমানে  অস্ট্রেলিয়ায় 
প্রায় ২৮ হাজার বাংলাদেশী শিক্ষার্থী রয়েছে।

এ সময় অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে, খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সাক্ষাৎ
ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত
ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত
ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী
ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী