• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গ্রাম-উপজেলায় বিনামূল্যে লবণ বিতরণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৪:০৮ পি.এম.
ছবি : সংগৃহীত

কোরবানির ঈদকে সামনে রেখে পশুর চামড়া সংরক্ষণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৭ মে) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চামড়া সংগ্রহের পর তা নষ্ট হওয়া ঠেকাতে স্থানীয় পর্যায়েই লবণ ব্যবহার করে সংরক্ষণ করতে হবে। নির্দেশনা অনুযায়ী, কমপক্ষে সাত দিন পর্যন্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। এই সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় পাঠানো যাবে না।

তিনি আরও জানান, স্থানীয় পর্যায়ে চামড়া প্রক্রিয়াজাত করলে রাজধানীর শিল্পকারখানার ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে। একই সঙ্গে পরিবেশ দূষণ ও চামড়া নষ্ট হওয়ার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর প্রতিটি বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
রাজধানীর প্রতিটি বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
দুর্নীতিবিরোধী অঙ্গীকারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: ইফতেখারুজ্জামান
দুর্নীতিবিরোধী অঙ্গীকারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: ইফতেখারুজ্জামান
সরকার জিডিপির ৫ ভাগ শিক্ষাখাতে ব্যয় করবে : শিক্ষামন্ত্রী
সরকার জিডিপির ৫ ভাগ শিক্ষাখাতে ব্যয় করবে : শিক্ষামন্ত্রী