• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৪:৫৭ পি.এম.
ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইন আবেদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৪টা থেকে এই আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে, যা আগামী ১৩ মে রাত ১২টা পর্যন্ত চলবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা প্রথম ধাপের মেধা তালিকায় স্থান পাননি, অথবা স্থান পেলেও নির্ধারিত সময়ে ভর্তি সম্পন্ন করেননি, তাদের জন্য এই রিলিজ স্লিপের সুযোগ রাখা হয়েছে। একইভাবে যারা ভর্তি হয়েও পরে তা বাতিল করেছেন, কিংবা দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করা হয়েছে-তারাও এই ধাপে আবেদন করতে পারবেন।

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব শিক্ষার্থীর প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করা হয়নি, তারা রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে Applicant Login অপশনে গিয়ে “Masters Preli. (Regular) Login” নির্বাচন করতে হবে। এরপর নির্ধারিত রোল নম্বর ও পিন ব্যবহার করে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে।

ফরম পূরণের সময় আবেদনকারীরা বিভাগ ও জেলা অনুযায়ী তাদের পছন্দের কলেজ নির্বাচন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কলেজগুলোর শূন্য আসনের তালিকাও অনলাইনে দেখা যাবে। একজন আবেদনকারী সর্বোচ্চ তিনটি কলেজে পছন্দক্রম অনুযায়ী বিষয় নির্বাচন করার সুযোগ পাবেন।

আবেদন সম্পন্ন হওয়ার পর ফরমটি ডাউনলোড করে প্রিন্ট অথবা পিডিএফ আকারে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আলাদা করে কোনো কাগজপত্র কলেজে জমা দিতে হবে না এবং এ পর্যায়ে কোনো আবেদন ফিও লাগবে না। একইভাবে কলেজ কর্তৃক অনলাইনে কোনো ধরনের নিশ্চয়ন প্রক্রিয়াও প্রয়োজন হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ নোটিশ ভর্তি ওয়েবসাইটের “Prospectus/Important Notice” অপশন থেকে জানা যাবে। শিক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইট পর্যবেক্ষণ করার পরামর্শও দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা
 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সৌজন্য সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সৌজন্য সাক্ষাৎ
কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দেশের প্রয়োজনে নৌবাহিনী সদা প্রস্তুত: নৌপ্রধান
দেশের প্রয়োজনে নৌবাহিনী সদা প্রস্তুত: নৌপ্রধান