• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান এলজিআরডিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৫:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের চেন্নাইভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিএ টেক ওয়াবাগ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে দেশের পানি ব্যবস্থাপনা, পানি পরিশোধন প্রক্রিয়া এবং নিরাপদ পানির মান নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় এলজিআরডিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অপ্রয়োজনীয় বিলম্ব দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে। তাই দ্রুততার পাশাপাশি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করাও জরুরি।

তিনি আরো বলেন, টেকসই উন্নয়নের জন্য আধুনিক পানি ও বর্জ্য পানি শোধন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। দেশের নদ-নদীর দূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে বুড়িগঙ্গা নদীর পানির মান নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। দূষণমুক্ত করে বুড়িগঙ্গার আগের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মাহফুজ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান
ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করে ১৬ মে
মির্জা ফখরুল ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করে ১৬ মে