এপ্রিলে ১৮৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ: বিজিবি

এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৮৩ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক, চোরাই পণ্য জব্দ ও অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জব্দকৃত চোরাই পণ্যের মধ্যে রয়েছে- ৩ কেজি ৭১৩ গ্রাম স্বর্ণ, ১৫৫ গ্রাম ডায়মন্ড, ১৭ হাজার ৫১৯টি শাড়ি, ৩ হাজার ৩৮৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫ হাজার ১১৬টি তৈরি পোশাক, ৪ হাজার ৫৫৩ মিটার থান কাপড়, ৩ লাখ ৮১ হাজার ৪৬৪টি কসমেটিক্স সামগ্রী, ৮০০ পিস ইমিটেশন গহনা, ৩২ লাখ ১২ হাজার ৩৫টি আতশবাজি, ৩ হাজার ৭৬২ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৮৭ কেজি চা পাতা, ৭ হাজার ৪১০ কেজি সুপারি, ৭ হাজার ৬২০ কেজি কয়লা, ৩ হাজার ৫৮৩ ঘনফুট পাথর, ১০ ঘনফুট বালু, ৩৩৭টি মোবাইল, ৩ হাজার ১৬৯ পিস মোবাইলের ডিসপ্লে, ১৪ হাজার ৯৯ পিস মোবাইলের যন্ত্রাংশ, ২৪ হাজার পিস চিকিৎসা সারঞ্জামাদি, ১৬ হাজার ৫৭১টি চশমা, ৫৯ হাজার ৩৫ কেজি জিরা, ১৯ হাজার ৭৫৪ কেজি চিনি, ৮৪ হাজার ২৫৫ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ৩ হাজার ৯৫৪ কেজি রসুন, ৩ হাজার ৬৫৭ কেজি সার, ২ হাজার ১৩৯ প্যাকেট কীটনাশক, ৩ লাখ ৩০ হাজার ৩৬৯ পিস চকলেট, ৯৫৭টি গরু/মহিষ, ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৩টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ ভ্যান, ৩টি প্রাইভেটকার/বাস, ৬টি ট্রলি/মাইক্রোবাস, ৪৪টি সিএনজি/ইজিবাইক, ৩৭টি মোটরসাইকেল ও ১৯টি বাইসাইকেল/ভ্যান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৬টি বিদেশি/দেশীয় পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ হাজার ৭২৫ রাউন্ড গোলাবারুদ, ৮টি মাইন, ১টি মর্টার শেল, ২টি হাত বোমা, ২টি ককটেল ও ২টি অন্যান্য অস্ত্র।
এছাড়া গত মাসে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ২৩ লাখ ১৩ হাজার ৮৭৬ ইয়াবা, ৪৪২ গ্রাম হেরোইন, ২ হাজার ৪২৩ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৩৫৩ বোতল বিদেশি মদ, ৪৫৩ লিটার বাংলা মদ, ১ হাজার ৩৪৩ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ১৪৯ কেজি গাঁজা, ১ লাখ ৭০ হাজার ৪৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১ লাখ ২২ হাজার ৯৪৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ১৫ হাজার ৫৯৮ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ৪৯ হাজার ৫৪২টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ২২ হাজার ১১৫ পিস মদ তৈরির বড়ি ও ২৪ লাখ ৯১ হাজার ৯০১ পিস বিভিন্ন প্রকার ওষুধ/ট্যাবলেট।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশি নাগরিক, ২ জন ভারতীয় নাগরিক ও ৫৪৫ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবি কর্মকর্তা শরিফুল ইসলাম।
ভিওডি বাংলা/এফএ







