• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

রাজশাহীতে ঐতিহাসিক জয় দিয়ে শুরু বাংলাদেশ নারী দলের

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ এ.এম.
শেয়ার করুন 0
শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। ছবি: বিসিবি
শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। ছবি: বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে নতুন অধ্যায় শুরু করল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এই মাঠে দারুণ জয় উপহার দিলেন নিগার সুলতানা জ্যোতিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সোমবার ৩ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল।

একই দিনে পুরুষ দলের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমে সিরিজে ১-১ সমতা ফেরে মেহেদি হাসান মিরাজের দল। তবে পুরুষদের এই সাফল্যের আড়ালে কিছুটা চাপা পড়ে যায় নারী দলের গুরুত্বপূর্ণ এই জয়। এছাড়া এদিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রুবেল হোসেনকেও আনুষ্ঠানিকভাবে সম্মান জানায় বিসিবি, ফলে মিরপুর কেন্দ্রিক ছিল মূল সংবাদ কাভারেজ।

শ্রীলঙ্কার দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই শূন্য রানে আউট হন শারমিন সুলতানা, দ্বিতীয় ওভারে জুয়াইরিয়া ফেরদৌস করেন ৫ রান। দ্রুত চাপ বাড়তে থাকে স্বাগতিকদের ওপর। এরপর ১৩ রানে আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তবে ম্যাচে ঘুরে দাঁড়ায় শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি জুটি। দু’জন মিলে গড়েন ১০২ বলে ৭৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। ৪১ রান করে মোস্তারি ইনজুরির কারণে অবসর নিলে স্বর্ণা আক্তারের সঙ্গে জুটি বাঁধেন শারমিন।

পঞ্চম উইকেটে তারা যোগ করেন আরও ৭৮ রান। ইনিংসের সর্বোচ্চ ৮৬ রান করেন শারমিন আক্তার, ১২৭ বলে ১৩টি চারে সাজানো তার এই ইনিংস। তার বিদায়ে ভাঙে গুরুত্বপূর্ণ জুটি।

এরপর নাটকীয়ভাবে ম্যাচে আসে পরিবর্তন। ১৯৯ রানে পৌঁছানোর পর মাত্র ১ রান যোগ করতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। তবে তখন জয়ের খুব কাছে পৌঁছে যাওয়ায় বড় কোনো বিপর্যয় ঘটেনি। শেষ পর্যন্ত ৩ উইকেট ও ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০৫ রান করে শ্রীলঙ্কা। শুরুটা ভালো করেছিল সফরকারীরা। চামারি আত্তাপাত্তুরের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা হাসিনি পেরেরার সঙ্গে ৬৮ রানের ওপেনিং জুটি গড়ে তারা। রিতু মনির দুর্দান্ত বোলিংয়ে পেরেরা এলবিডব্লিউ হলে ভাঙে সেই জুটি। পরবর্তীতে হার্ষিতা সামারাবিক্রমা (২) দ্রুত আউট হন।

ইমেশা দুলানি ও হানসিমা করুনারত্নের ব্যাটে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৫২ রান। ৭৭ বলে ৫২ রান করে দুলানি আউট হলে ভাঙে জুটি। এরপর হানসিমা ৫৪ রানের ইনিংস খেলেন।

১৬০ রানে ৪ উইকেট হারানোর পরও শ্রীলঙ্কা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ৫০ ওভার খেলে ২০৫ রানে থামে তাদের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে সেরা ছিলেন রিতু মনি—৩৬ রানে নেন ৩ উইকেট। নাহিদা আক্তার ৩৮ রানে নেন ২ উইকেট।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল, একই ভেন্যু—রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। 

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ